উজিরপুরে অর্গানিক এগ্রো লিমিটেডের ব্যবসাপ্রতিষ্ঠানে স’ন্ত্রা’সী হা’ম’লা, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুরে রাতের আধাঁরে অর্গানিক এগ্রো লিমিটেডের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরা ভাংচুর, বসতঘরে অগ্নিসংযোগ ও মুরগীর ফার্মে লুটসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, গতকাল ৪ নভেম্বর রাত পৌনে ৯ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী উপজেলার কোটালীপারা গ্রামের হান্নান মোল্লার নেতৃত্বে ব্রিজ সংস্থার ম্যানেজার জহুরুল সরকার(আকরাম) ও কবির শেখ, নৃপেনসহ ৪০/৫০ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র সাজে সজ্জিত হয়ে অর্গানিক এগ্রো লিমিটেডডের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরা ভাংচুর করে মুরগীর ফার্মে লুটপাট ও একটি ঘরে অগ্নিসংযোগ করে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের পাওয়া যায়নি।
এ ঘটনায় ৫ নভেম্বর সকালে উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ ও এএসআই অন্তর আহমেদ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং বলেন তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী।
