পটুয়াখালীতে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজেস্ব প্রতিবেদক | ২১:১৬, অক্টোবর ৩০ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদুরা বাজারসংলগ্ন জোড়া ব্রিজের পূর্ব পাশে ফারুকের গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আমানউল্লাহ ওরফে আমান (৩৩) এবং মো. বায়জিদ (২৫)। আমান পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গলাচিপার আমখোলা ইউনিয়নের বাদুরা এলাকায় বসবাস করেন। অপরদিকে, বায়জিদ গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।