ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজেস্ব প্রতিবেদক | ২১:০৬, অক্টোবর ৩০ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২১৫০ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কানুদাসকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেন হাওলাদারের টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার রিয়াদ হাওলাদার (২১), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নয়াখালী এলাকার সোহেল গাজী (৪৩) এবং একই উপজেলার হেতালিয়া এলাকার গোলাম রাব্বি (২০)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২১৫০ টাকা, একটি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন এবং একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স জব্দ করা হয়।