বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় ২ জনকে পিটিয়ে জখম
ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার দুপুরে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে তারা কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে রাসেল মেম্বার, অটোচালক জাহিদ হোসেন রাঢ়ীর বাড়িসহ তিনজনের বাড়িতে যান। প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রথমে জাহিদ হোসেন রাঢ়ীর বাড়ির বিদ্যুৎ সংযোগ খুঁটি থেকে বিচ্ছিন্ন করা হয়। এরপর তারা পাশের রাসেল মেম্বারের বাড়িতে যান।
এ সময় অটোচালক জাহিদ হোসেন রাঢ়ীর নেতৃত্বে ৪/৫ জন কাঠের রোলার ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে ও ঘুষি মেরে আহত করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাদের একটি মোটরসাইকেলের চাবি ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত দুই বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।কালিশুরী পল্লী বিদ্যুতের সাবস্টেশনের এজিএম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
