বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩২, অক্টোবর ১৮ ২০২৬ মিনিট

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, ‘আমরা সবাই মিলে সৌরবিদ্যুৎ ব্যবহার করব। সৌর বিদ্যুতের জন্য ৩ বছরের খাজনা দিতে হবে না। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমদানি করলে কোনো ট্যাক্স নয়। সৌরবিদ্যুৎ ব্যবহারের পর বাড়তি বিদ্যুৎ থাকলে সরকার কিনে নেবে।’ রোববার (১৮ অক্টোবর) বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ। তিনি বলেন, ‘আজকে ২০২৬ সালের ১৮ অক্টোবর। আমি আপনাদের কাছে বলে গেলাম, ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, আমি এখানে যদি আসি, বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা খুঁজে পাওয়া যাবে না।’

এ সময় বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে চিফ হুইপ বলেন, ‘তারা চুরি করছে, আমরা চুরি করি না, চুরি করব না। এই টাকা দিয়ে আমরা বিদ্যুৎ বানাবো।’

নুরুল ইসলাম মণি আরও বলেন, ‘হাসিনা টাকা খাওয়ার জন্য কিছু পাওয়ার প্লান্ট করছে। যেখানে কোনোদিনই গ্যাস যাবে না। ওই নেতা টাকা পাবে, নেতারে টাকা দেওয়ার জন্য পাওয়ার প্লান্ট করে দিয়ে গেছে।’