ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল দোকান, দিশাহারা বৃদ্ধ
পাশের দোকানি মনির হোসেন জানান, রাতে হঠাৎ আব্দুর রশিদের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। অসহায় এই বৃদ্ধের সংসার চলত এই একটিমাত্র দোকানের আয়ে। দোকানটি পুড়ে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুখলেছুর রহমান জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। জীবনের শেষ প্রান্তে এসে একমাত্র সম্বল হারিয়ে এখন দিশেহারা বৃদ্ধ আব্দুর রশিদ। কীভাবে সংসার চলবে এবং কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন- সেই দুশ্চিন্তায় দিন কাটছে তার। এ অবস্থায় ক্ষতি কাটিয়ে উঠতে স্থানীয় প্রশাসন, বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।