বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছেলেকে গুলি, টাকা-স্বর্ণালঙ্কার লুট
আহতদের প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বপন হাওলাদার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
আহত মেহেদী হাসান জানান, গভীর রাতে দরজা ভেঙে কয়েকজন ঘরে ঢুকে তাদের মারধর শুরু করেন। তার বাবাকে কুপিয়ে এবং মাকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার দাবি, তিনটি গুলি ছোড়া হয়েছে। এরমধ্যে দুটি গুলির অংশ পাওয়া গেছে এবং একটি গুলি তার হাতে রয়েছে।ঘটনার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হামিম। তিনি বলেন, তাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। তবে প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। একজন গুলিবিদ্ধ ও অন্যজন গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের পক্ষ থেকে শনিবার মামলা করার কথা রয়েছে।