দুদিন ধরে নিখোঁজ ১৪ বছরের জয়

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪৬, অক্টোবর ০৩ ২০২৬ মিনিট

বরিশালের গৌরনদীতে জয় মন্ডল (১৪) নামের এক কিশোর দুদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ জয়ের মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ জয় মন্ডল মাহিলাড়া গ্রামের অতুল মন্ডলের ছেলে এবং মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। জয়ের মা ঝুমুর রানী জানান, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাসা থেকে বের হয় জয়। পরবর্তীতে মাহিলাড়া বাজার থেকে নিখোঁজ হয় সে। আত্মীয়স্বজনসহ একাধিক স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের জন্য ইতোমধ্যে কাজ চলছে।