নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জনসাধারণের চলাচলের পথ দখল করে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ‘হিলভিউ টাওয়ার’ নামের এক ভবন মালিককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯-এর ৯২(৭) ধারায় ৫,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় ‘সৈয়দ মিষ্টান্ন ভান্ডার’, ‘আলভী খাবার হোটেল’ এবং ‘কিংস ফুড জোন’-কে জরিমানা করা হয়। পুরো অভিযানে মোট ৫টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনো ট্রেড লাইসেন্স নবায়ন করেনি, অভিযান পরিচালনা করার সময় তাদের দ্রুত লাইসেন্স নবায়নের জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়। জনস্বার্থে বিসিসির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
