মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ই*য়াবাসহ আটক ২

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩২, সেপ্টেম্বর ২৯ ২০২৬ মিনিট

ভোলার মনপুরায় লঞ্চঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের মো. আল-আমিন (২৫) ও মো. শাকিল (২২)। পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। ঘটনার পর আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।