উজিরপুরে নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বরিশাল জেলার উজিরপুরে নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার নারিকেলী গ্রামে পলাশ খানের ছেলে মোঃ আসওয়াদ (০৭)বাড়ির পাশ দিয়ে চলাচলের সময় অসাবধানতাবশত পাশের ছোট নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে শিশুটির মা তাকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ির পাশের ছোট নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ওই শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় শিশুর মা ও আত্মীয়-স্বজন পাশের বাড়িতে বিবাহ অনুষ্ঠানে ব্যস্ত ছিলো।
এদিকে ওই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকা জুড়ে শোকের মাতম বইছে।
