উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

নিজেস্ব প্রতিবেদক | ২০:২৪, সেপ্টেম্বর ০৯ ২০২৬ মিনিট

বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামের রহমান বিশ্বাসের ছেলে মোঃ শাহজাহান বিশ্বাস (৬০) নিজ বসতঘরে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।