মুলাদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক

নিজেস্ব প্রতিবেদক | ২১:২৪, আগস্ট ৩১ ২০২৬ মিনিট

বরিশালের মুলাদীতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডের তেরচর রানার বাড়ি এলাকার জনৈক নাসিরের ভাড়াটিয়া বাসা থেকে পারভেজ রাঢ়ী (৩৩) এবং মো. আজিজুল হাকিমকে (২৪) আটকে সফলতা পায় বাহিনীটি। মাদক উদ্ধার এবং আটকের বিষয়টি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে মাদক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি জানায়, স্থানীয় বাবুল রাঢ়ীর ছেলে পারভেজ এবং সহিদ খানের ছেলে আজিজুল হাকিম দীর্ঘদিন মাদক ক্রয়বিক্রয় করে আসছিলেন। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের তেরচর রানার বাড়ি এলাকার জনৈক নাসিরের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। এবং তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক জানান, এই ঘটনায় দুজনের বিরুদ্ধে মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’