২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত

দেশ জনপদ ডেস্ক | ২০:৫৮, আগস্ট ২০ ২০২৬ মিনিট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে জাতীয় সংসদে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন। সিইসির তথ্য অনুযায়ী, ৩৪৩টি ভোট বৈধ হয়েছে। এর মধ্যে ২৫৫ ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। তিনি জানান, মোট ভোটার ৩৪৯ জন। ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। এদিন দুপুরে ভোটগ্রহণ শুরু হলে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন।’