পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান

নিজেস্ব প্রতিবেদক | ২৩:১৬, আগস্ট ১২ ২০২৬ মিনিট

 পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধূ নাসরিন নাহার বেগম (১৮) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। কলেজে পরীক্ষা দিতে গিয়ে ওই গৃহবধূ নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের স্বজনরা ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

জানা গেছে, গত ৯ আগষ্ট শ্বশুর বাড়ী থেকে এইচ.এস.সি (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে উপজেলার আমান উল্লাহ কলেজ পরীক্ষা কেন্দ্রে যান গৃহবধূ নাসরিন। কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনক ভাবে সে নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়েও তার সন্ধান করতে পারেনি।

এ ঘটনায় নিখোঁজ গৃহবধুর শ্বাশুরী মনোয়ারা বেগম ঘটনার দিন ৯ আগষ্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালেল ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীন এর সাথে নাসরিনের বিয়ে হয়। সে উপজেলার আমান উল্লাহ কলেজে পড়ালেখা করছিলো।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ হতে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।