বিএনপি নেতাদের ভূমিদস্যুতা রুখে দিল বরিশাল প্রশাসন!

নিজেস্ব প্রতিবেদক | ১৮:৪৫, আগস্ট ১১ ২০২৬ মিনিট

বরিশাল নগরীর বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের পেছনে প্রায় ৭০ শতাংশ সরকারি খাসজমির জলাশয় ভরাট করে দখলের অভিযোগে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে দখলের অভিযোগ ওঠার পর ঘটনাস্থলে সাইনবোর্ড টাঙিয়েছে বরিশাল সিটি করপোরেশন। একই সঙ্গে জমিটি উদ্ধারে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিয়েছে সদর উপজেলা ভূমি অফিস। অভিযোগ রয়েছে, বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর সংশ্লিষ্টতায় একটি চক্র সরকারি এই জলাশয় ভরাট করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। স্থানীয় পর্যায়ে জমিটির সম্ভাব্য মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।