দেশে পা রাখলেই হাসিনা গ্রেপ্তার!

দেশ জনপদ ডেস্ক | ২২:১৫, জুলাই ৩০ ২০২৬ মিনিট

জুলাই গণঅভ্যুথানের মুখে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পলাতক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, তিনি দেশে ফিরলে সরকারের পদক্ষেপ কী হবে। জবাবে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। তবে শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সেটি তার বিষয়। বাংলাদেশের আইনগত এখতিয়ারের মধ্যে প্রবেশ করলেই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বলেন, তিনি কীভাবে আসবেন, সেটা তার বিষয়। কিন্তু আমাদের এখতিয়ারের মধ্যে প্রবেশ করলে আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাই প্রয়োগ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। এইচআরডব্লিউর প্রতিবেদন খতিয়ে দেখবে সরকার >> আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সংস্থাটি যেসব পর্যবেক্ষণ বা অভিযোগ উত্থাপন করেছে, সরকার সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি বলেন, অভিযোগ বা পর্যবেক্ষণ থাকলে তা আমলে নিয়ে যাচাই-বাছাই করা সরকারের দায়িত্ব। প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে প্রয়োজনীয় পরিবর্তন আনতে চায়। বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করা হবে এবং তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন মন্ত্রী >> রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনও সরকারের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, সংসদের পরবর্তী অধিবেশনও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন দেখছে না সরকার। তবে প্রয়োজন হলে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। এর আগে মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।এইচআরডব্লিউর প্রতিবেদন খতিয়ে দেখবে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সংস্থাটি যেসব পর্যবেক্ষণ বা অভিযোগ উত্থাপন করেছে, সরকার সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি বলেন, অভিযোগ বা পর্যবেক্ষণ থাকলে তা আমলে নিয়ে যাচাই-বাছাই করা সরকারের দায়িত্ব। প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে প্রয়োজনীয় পরিবর্তন আনতে চায়। বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করা হবে এবং তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনও সরকারের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, সংসদের পরবর্তী অধিবেশনও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন দেখছে না সরকার। তবে প্রয়োজন হলে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। এর আগে মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।'