বরিশালের সাংবাদিক শাহিন হাসানের নতুন ঠিকানা ‘নাগরিক টেলিভিশন’

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩৮, জুলাই ২২ ২০২৬ মিনিট

বরিশালের পেশাদার সাংবাদিক শাহীন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভিতে বরিশাল প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন, রাজনীতি, সামাজিক ও মানবিক বিষয় নিয়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন শাহীন হাসান। মাঠপর্যায়ে দায়িত্বশীল সংবাদ সংগ্রহ এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে তিনি বরিশালের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শাহীন হাসান স্থানীয় দৈনিক পত্রিকা বরিশাল বার্তায় ওয়ার্ড প্রতিনিধি হিসেবে ২০০৬ সালে কাজ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দৈনিক বাংলার বনে , বার্তা সম্পাদক হিসেবে দৈনিক সত্য সংবাদ, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকায় দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। জাতীয় দৈনিক আমাদের সময় এবং মানবকণ্ঠেও বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি এবং বাংলাভিশনেও সুনামের সাথে কাজ করেন শাহীন হাসান। নাগরিক টেলিভিশনের দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক, রাজনীতিবিদ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বরিশালটাইমস অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ব্যুরো চিফ হাসিবুল ইসলাম বলেন, শাহীন হাসান একজন ভালো মানের সাংবাদিক, তিনি ইতিপূর্বে অসংখ্য পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন এবং তিনি একজন দক্ষ সংগঠকও। এই সিনিয়র সাংবাদিকের সাথে আমি বরিশালের স্থানীয় দৈনিক বাংলার বনেসহ একাধিক পত্রিকায় কাজ করেছি। তার অসাধারণ কাজগুলো আমি খুব কাজ থেকে প্রত্যক্ষ করি, যা বিমুগ্ধ হওয়ার মতো। তিনি এখন নাগরিক টিভিতে যোগদান করেছেন, এটা খুবই আনন্দের খবর এবং আগামীতে তার উত্তরোত্তর সাফল্য কামনা করি, মন্তব্য করে নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সভাপতি হাসিবুল ইসলাম।