শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সম্মুখে শিক্ষার্থীদের অবস্থান

নিজেস্ব প্রতিবেদক | ২২:০৭, জুলাই ১৫ ২০২৬ মিনিট

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সোয়া দুইটায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থী একজোট হয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানায়, গত কয়েক বছরের চেয়ে এ বছর প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে অনেক স্থানেই পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ নেই। এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় এক বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলে সব বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়নি। একই দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, খারাপ আবহাওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়ায় অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। এ ছাড়াও ১৩ তারিখের পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্ন ত্রুটিপূর্ণ ছিল। মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।’