বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে নেতাকর্মীদের ঢল

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪৫, জুলাই ১৩ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ ঢল নামে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী থেকে সাগরদী আমতলা মোড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে সারিবদ্ধভাবে অধীর আগ্রহে অপেক্ষা করেন তারা।

ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী বরিশাল নগরীতে প্রবেশ করেন। প্রধানমন্ত্রী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।

এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে ছিল বরিশালের উন্নয়নের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্লাকার্ড।

সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা বলেন, নির্বাচনের পরে প্রথমবারের মত প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে আসছেন। ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করন, ভোলা সেতু নির্মাণ, রেল সংযোগ স্থাপনসহ বরিশালের উন্নয়নে তিনি যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নো আশার বাণী শোনাবেন। এছাড়াও বেকারত্ব ও শিক্ষা- স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করবেন এমনটাই আশা করেন তারা।