তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু মেহেদীর, সাধারণ ডায়েরি

নিজেস্ব প্রতিবেদক | ২২:০২, জুলাই ০৬ ২০২৬ মিনিট

পিরোজপুরের মঠবাড়িয়ায় মেহেদী হাসান নামের এক শিশু তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩ জুলাই সকালে মাদ্রাসা থেকে বের হওয়ার পরে ১১ বছরের এই শিশু আর বাসায় ফেরেননি। স্বজনেরা অনেব খোঁজাÑখুঁজি করে তাকে না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। মেহেদী হাসান মঠবাড়িয়ার ধানিসাপ গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে। এবং সে মঠবাড়িয়া বহেরাতলা জয়নুল আবেদীন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। এই নিখোঁজের ঘটনায় মেহেদীর আপন বড় বোন জান্নাতি আক্তার গত ৩ জুলাই মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি মুঠোফোনে জানান, মাদ্রাসার সিসি ফুটেছে দেখা যায়, ৩ জুলাই সকাল ৮টার সময় মাদ্রাসা থেকে বের হয়ে যায় মেহেদী হাসান। তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি, সাদা ট্রাউজার, টুপি ছিল। এরপরে সে বিএম লাইন পরিবহনের টিকিট কেটে ঢাকার সায়েদাবাদের উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ এই শিশুর সন্ধান পেলে পরিবারের সদস্যরা ০১৮২০-১২৫৪৬৪, ০১৮৮২-৮৮৪৭৫৮ ০১৭২১-১২৭০৩৭ নম্বরে যোগাযোগ বা মঠবাড়িয়া পুলিশকে অবহিত করার অনুরোধ রেখেছেন।’