বরিশাল শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হয়েছেন অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের রসায়ন বিষয়ের অধ্যাপক।
সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
একই প্রজ্ঞাপনে আরো ৭ শিক্ষা ক্যাডার কর্মকর্তার বদলির তথ্য পাওয়া গেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার কুমিল্লা অঞ্চলের নতুন পরিচালক মো. শহিদ উল্লা মজুমদার, রাজশাহী অঞ্চলের নতুন পরিচালক মো. হুমায়ূন কবীর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপরিচালক নিযুক্ত হয়েছেন এস. এম. শফিউল আলম।
