আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি, ৩৮ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

নিজেস্ব প্রতিবেদক | ২২:২৩, জুন ২৯ ২০২৬ মিনিট

বরিশালের আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অধীনে উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ সোমবার সকালে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে র‌্যালি শেষে বিদ্যালয় চত্বরে ৫টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, শিক্ষক মাহামুদুল আলম মিঠু, শিক্ষিকা লিওনী শিখা সিকদার এবং আলোমতি সরকার।

পরে বিভিন্ন বিদ্যালয় চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।