উজিরপুরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজেস্ব প্রতিবেদক | ২৩:০১, জুন ২৪ ২০২৬ মিনিট

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ সাতলা গ্রামের আলী আকবর সিকদারের মেয়ে সাতলা বিকন স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী নাদিয়া ইসলাম(১১) গত ২৩ জুন রাতে তার মায়ের সাথে খাবার নিয়ে সামান্য কথা কাটা-কাটি হয়। এরপর মায়ের সাথে অভিমান করে পৌনে ১২ টার দিকে বসতঘরের জানালার সাথে গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকার তোলপাড় সৃষ্টি হয়।

নিহত ছাত্রীর বাবা আলী আকবর সিকদার বলেন- আমি ঢাকায় মাছের ব্যবসা করি। আমার স্ত্রী লামিয়া বেগম ও আমার ৩ কন্যা সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করে। আমার স্ত্রী লামিয়া বেগম শাকসবজি রান্না করে, কিন্তু তা খাওয়া নিয়ে রাগারাগি হয় এবং ঠিক ভাবে লেখাপড়া করতে বলায় মেয়ে নাদিয়া ইসলাম অভিমান করে জানালার সাথে ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে। এ খবরে ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি পুলিশকে অবহিত করে। এরপর উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহন করা হবে।