ভোলায় ৬০ বছরের বৃদ্ধা মাউই-মাকে রাতভর ধ’র্ষ’ণ

নিজেস্ব প্রতিবেদক | ২০:২৯, জুন ২১ ২০২৬ মিনিট

ভোলায় পৌর এলাকায় ৬০ বছরের এক বৃদ্ধাকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।অসুস্থ হয়ে পড়লে ভোরের দিকে পালিয়ে যান সজিব।   সকালের দিকে প্রবাসীর স্ত্রী ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পাশের বাড়ির এক নার্সকে ডেকে এনে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা চালান। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে ওই নার্স তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে খবর পেয়ে সকাল ৮টার দিকে প্রতিবেশীরা ভুক্তভোগীকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।   ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ‌‘আমরা ওই নারীর পরীক্ষা করেছি। বর্তমানে তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে।’   এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’