মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তার ওপর চটলেন প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪৯, জুন ১৪ ২০২৬ মিনিট

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে শীর্ষ কর্মকর্তা এমরানুর রহমানকে না পেয়ে প্রচণ্ড আকারে চটলেট নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। শনিবার বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) নিজের সংসদীয় আসন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি আকস্মিক হাজির হলে সেখানকার পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে অনপুস্থিত দেখতে পান। এবং স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান স্বচোখে প্রতিমন্ত্রী প্রত্যক্ষ করে কর্মকর্তার ওপর ক্ষোভ উগড়ে দেন। এই ঘটনার একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মন্দরে মহলে ইতিবাচক প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা দেখতে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী রাজিব আহসান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন হাসপাতালের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। এই অনিয়ম দেখে তিনি বিব্রতবোধ করাসহ ক্ষোভপ্রকাশ করেন। পাশাপাশি প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে কল করে ওই কর্মকর্তা কাছে অনপুস্থিত থাকার জবাবদিহি চান। ভাইরাল ভিডিওটিতে শোনা যায়, প্রতিমন্ত্রী রাজিব আহসনান মোবাইলের এ প্রান্ত থেকে বলছেন, ‘আপনার যদি কাজ পছন্দ না হয়, এখান থেকে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন, আমাদের বিব্রত করে লাভ কী বলেন?’ স্বাস্থ্য কর্মকর্তা এমরানুর রহমান মোবাইলের ওই প্রান্ত থেকে কি বলছেন এই তথ্য নিশ্চিত হওয়া না গেলেও প্রতিমন্ত্রীকে আরও বলতে শোনা যায়, আপনাকে তো আমরা বেঁধে রাখিনি। আপনার যদি এখানে কাজ করতে পছন্দ না হয়, আপনি চলে যাবেন। আপনার সাথে আমি একাধিক দিন কথা বলেছি, আপনি তো কোনো কাজই করেন না। এর আগে প্রতিমন্ত্রী হাসপাতালের হাজিরা খাতাসহ বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের সাথেও কথা বলেন। রোগীরা তার কাছে হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ তোলেন। সরেজমিনে এই অভিযোগ প্রাপ্তির পরে প্রতিমন্ত্রী শিগগিরই স্বাস্থ্য কমপ্লেক্সের আমূল পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করার আশ্বাস দেন। একই সাথে দায়িত্ব অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কড়া হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। প্রতিমন্ত্রী পরিদর্শনের দিনেও কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থাকলেন না এই বিষয়ে জানতে কর্মকর্তা এমরানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।’