থানা থেকে ৫শ মিটার দূরত্বে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
মিছিল চলাকালীন নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ফিরোজ ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্ত বাংলা ছাড়’ ইত্যাদি বলে স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, বাউফল থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বের মধ্যে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের এমন প্রকাশ্যে মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় স্থানীয় জনগণের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই মিছিল সম্পন্ন হলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি না। এইমাত্র আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। তবে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 