পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দীন বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির এবং গলাচিপা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নেসার উদ্দিন, মো. সোবহান মিয়া, আলী আরশাফ, পৌর বিএনপির সদস্য-সচিব মো. সাহেব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আনোয়ার মুন্সি, সাধারণ সম্পাদক খোকন দেবনাথ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার মো. রাকিব, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে, গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল সত্তার হাওলাদার, সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সবুজ, গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম খান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. শাহীন খন্দকার, সাবেক সদস্য-সচিব আশীষ কুমার সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য-সচিব মো. শাকিল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. রশিদ দফাদার, সদস্য-সচিব মো. মেহেদী হাসান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. দুর্জয় রুবেল এবং গলাচিপা কলেজ ছাত্রদলের সভাপতি মো. আহসান হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত উভয় কর্মসূচিতেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। 