বরিশালে ৯ কেজি গাঁজাসহ র‌্যাবের জালে নারী মাদক ব্যবসায়ী

নিজেস্ব প্রতিবেদক | ২২:১০, মে ১৪ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ পারভিন বেগম সাথি (৪১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব- ৮)। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সোয়া ৬ টার দিকে নদী বন্দর এলাকায় পারাবত-১৮ লঞ্চ থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সোয়া ৬ টার দিকে নদী বন্দর এলাকায় পারাবত-১৮ লঞ্চে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় লঞ্চের তৃতীয় তলায় ‘Parabat Silver Class 325-B’ নং রুমে থাকা পারভিন বেগম সাথিকে জিজ্ঞাসাবাদ করে লাগেজে লুকানো ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে বরিশাল মহানগরের কোতয়ালী মডেল থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বরিশাল এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‌্যাব।