বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মামুন-অর রশিদ

নিজেস্ব প্রতিবেদক | ২২:০১, মে ১৪ ২০২৬ মিনিট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত) এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতার মধ্যে নতুন উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন উপাচার্যের এই নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।