বিসিসির এক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ!

এ.এ.এম হৃদয় | ২৩:৪২, মে ১২ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাঠপট্টি রোড এলাকায় ৯নং ওয়ার্ডে মালামাল আটকে রাখার হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে। অভিযোগে করেন মোঃ খোকন আকন নামে এক ভুক্তভোগী। (১০ মে) রবিবার সকালে প্রশাসক বরাবর তিনজনের বিরুদ্ধে এ চাঁদাবাজির লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে লেখা রয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন, ০৯নং ওয়াডস্থ কাটপট্টি রোড গত (৭ মে) বিকাল ৬ টার দিকে অভিযোগকারী টিউবয়েল স্থাপন করতে গেলে বাড়ীওয়ালার কাছে সিটি কর্পোরেশনের অনুমোতি না থাকার কারনে টিউবয়েল বসাতে অনিশ্চা প্রকাশ করেন। স্থান ত্যাগ করিয়া আসার পথে অভিযোক্ত ওই ৩ জন আমার কাছ থেকে কর্পোরেশনের কথা বলে ইয়াসির আরাফাত ৫০ হাজার, মোঃ জিহাদ পাঁচ শত টাকা এবং মোঃ জাহিদ এক হাজার টাকা নিয়ে থাকেন যা সর্বমোট ৫১ হাজার ৫০০ টাকা টাকা নিয়ে যায়। উল্লেখ্য- প্রধান নির্বাহী কর্মকর্তা বরাত দিয়ে ভয়ভিতী দেখিয়ে একলক্ষ টাকা প্রথমে দাবী করেন ও টিউবওয়েল এর সেট মালামল আটক করার হুমকি প্রদান করেন। এসময় তার সাথে থাকা টাকা দিলে তারা নিয়ে যাওয়ার সময় এবিষয়ে আমার পিতাকে বলিলে সে ঘটনাস্থথলে আসেন এবং বিসিসির স্টাফদের সাথে টাকার কথা জানতে চাইলে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে তারা চলে জান। এবিষয়ে ভুক্তভোগী খোকন আকন সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত বিচারের দাবি করেন নতুন প্রশাসকের কাছে। এবিষয়ে অভিযুক্ত ইয়াসির আরাফাত বলেন , অভিযোগের বিষয়টি আমি শুনেছি প্রশাসক মহোদয় বরিশালে নেই তারা তদন্ত করে যদি আমার অন্যায় পায় তাহলে তারা আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিবে আমি তা মাথা পেথে নিব।