পিরোজপুরে চোর চক্রের দুর্র্ধষ চোর গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪৫, মে ১০ ২০২৬ মিনিট

পিরোজপুরের কাউখালীর জয়কুল এলাকায় সংঘটিত সশস্ত্র চুরির ঘটনায় এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে ২০২৬) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে জয়কুল এলাকায় একটি দুর্র্ধষ চোরাই চক্র সশস্ত্র অবস্থায় চুরি করতে গেলে গৃহস্থের বাধার মুখে পড়ে। এসময় চোরেরা গৃহস্থ জাকির ও তার পিতাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় জনগণ মিল্লাত ওরফে মিলু নামে এক চোরকে গণপিটুনি দিয়ে আটক করে। এ ঘটনায় পালিয়ে যাওয়া চোরদের মধ্যে এজাহারনামীয় নেছারাবাদ উপজেলার সাগরকান্দা গ্রামের ছেলে আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪৫),কে কাউখালী উপজেলার গাঙ্গুলি গ্রাম থেকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গতকাল রাতে এসআই দীপক বালার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নাঙ্গুলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোমধ্যে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আসামি গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু চুরি করার চেষ্টা করেছিল। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।