মির্জাগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজেস্ব প্রতিবেদক|২১:৫৬, মে ০৫ ২০২৬ মিনিট
পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (০৪ মে) রাতে উপজেলার উত্তর সুবিদখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাখাওয়াত হোসেন, শুভেন্দু দাশ এবং এএসআই আরিফ ও জাহিদের সমন্বয়ে গঠিত একটি টিম মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদ পান যে, উত্তর সুবিদখালীস্থ শাহজাহান ক্লিনিকের পশ্চিম পাশে জনৈক শহীদুল ইসলাম মেকারের দোকানে মাদক কেনাবেচা চলছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে রাত ১০:১০ মিনিটে পুলিশ সেখানে পৌঁছালে পালানোর চেষ্টাকালে মোঃ শহিদুল ইসলাম (৪৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃত আসামি উত্তর সুবিদখালী গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে।
আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে আসামির দেহ ও দোকান তল্লাশি করে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা,মাদক বিক্রলব্ধ নগদ ১,০৫০/- (এক হাজার পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানিয়েছেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।