নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বরিশাল জেলা ও মহানগর শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। গতকাল ২ মে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হাসান তাসনিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাহমুদ হাসান তানভীরকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আখতার হোসাইন আরিব, মাজারুল ইসলাম মনির, সজল তালুকদার, মো. খালেদ হোসেন বাবর, মো. হুমায়ুন কবির খান, জহির রায়হান, মো. সাদ্দাম হোসেন, মো. সিহাব (ববি), আল আমিন হাসান ও মো. রাকিব তালুকদার। সদস্য সচিব করা হয়েছে মো. নাঈম রহমান খান (তুহিন)কে।
অন্যদিকে, বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আরিফুর রহমান-কে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মফিজুর রহমান মোনা, মো. ইমরান হোসেন (ইমরান), মো. তানভীর ইসলাম টিটু, তানভীর সরদার (ববি), হারিছ উদ্দিন, রাশেদ হোসেন (ববি), মো. ইমতিয়াজ চৌধুরী, মো. রাকিবুল ইসলাম (রাকিবুল মুন্না) ও সোহেল মাহমুদ হাসান। সদস্য সচিব করা হয়েছে মো. সুজন সানিয়াল মুন্না-কে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবদের সমন্বয়ে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলভিত্তিক শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে তা কেন্দ্রীয় সংসদের অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের মতে, নতুন এই কমিটি ঘোষণার মাধ্যমে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।