পিরোজপুরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছপালা পড়ে ব্যাপক ক্ষতি, যান চলাচল বন্ধ
নিজেস্ব প্রতিবেদক|২১:৩০, মে ০২ ২০২৬ মিনিট
পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছপালা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ এ ছাড়াও বিভিন্ন এলাকায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২ মে) দুপুর তিনটা থেকে ঘণ্টাব্যাপী চলে দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি।
শহরের শেখপাড়া, মাছিমপুর, সার্কিট হাউসসহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ পড়ে বরিশাল-পিরোজপুর-খুলনায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অর্ধশত স্থানে গাছপালা পরে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার কথাও জানিয়েছে তারা।