বরিশালে ক্ষেতে গাঁজার চাষ, দুটি গাঁজা গাছসহ কৃষক গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক | ২০:০০, এপ্রিল ১৫ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর র‍াতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. জামাল হোসেন ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় কৃষক। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজার গাছ লাগিয়েছিলেন জামাল হোসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।