নলছিটিতে দুর্বৃত্তের হামলায় মানসিক ভারসাম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক|২১:৫৫, এপ্রিল ১৩ ২০২৬ মিনিট
ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তের হামলায় ইকবাল হোসেন (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে স্থানীয় খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে রাতে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইকবাল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত ইকবাল হোসেন বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন। রাতে কে বা কারা তাকে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কুপিয়ে ফেলে রেখে যায়।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী জানান, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।