বরিশালে টাকাসহ চার জুয়ারি আটক

নিজেস্ব প্রতিবেদক | ২২:০১, মার্চ ৩১ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে জুয়া খেলায়র সময় অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো- পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ গ্রামের সোলায়মান সিকদার, মাকসুদ খলিফা, রমজান লস্কর ও আসাদ হাওলাদার। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে কাসেমাবাদ সিকদার বাগানে জুয়া খেলার সময় অভিযান চালায় পুলিশ। এ সময় তাস ও জুয়া খেলার সর্বমোট ৭ হাজার আটশ’ ৩০ টাকাসহ ওই চার জুয়ারীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।