বরিশালে বাস-ইজিবাইক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৪

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪০, মার্চ ৩১ ২০২৬ মিনিট

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া রেইন্টিতলা নামক স্থানে বাস,ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় হেমায়েত রাজা ( ৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে, নিহত ব্যক্তি ইজিবাইকের যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী শ্রাবনী পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান।​প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেছেন।