মাই টিভি’র বরিশালের ক্যামেরাপার্সন আসাদ চৌধুরী আর নেই
নিজেস্ব প্রতিবেদক|২২:৫৪, মার্চ ৩০ ২০২৬ মিনিট
নিজস্ব প্রতিবেদক : জাতীয় দৈনিক মানব জমিনের বরিশালের স্টাফ রিপোর্টার জিয়া শাহীনের ভাগ্নে ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি’র বরিশালের ক্যামেরাপার্সন,নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মাহাবুব আলম চৌধুরীর পুত্র আসাদ চৌধুরী (৩২) ইন্তেকাল করেছেন। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি….রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত আসাদ চৌধুরীকে আশংকাজনক অবস্থায় গত ৪দিন পূর্বে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। গতকাল সন্ধ্যা ৭টার দিকে সেখানে তার মৃত্যু হয়। দাফনের জন্য লাশ রাতেই বরিশালে নিয়ে আসা হবে।
মঙ্গলবার সকাল ৯ টায় কাউনিয়া ব্রাঞ্চ রোড জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে।