ছিনতাইকারী টান দিল ব্যাগ, রিকশা থেকে ছিটকে তরুণীর মৃত্যু
দেশ জনপদ ডেস্ক|২০:২০, মার্চ ১৯ ২০২৬ মিনিট
রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় মুক্তা আক্তার (২১) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তুরাগ এলাকার মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তা আক্তার একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির মধ্যে তিনি অটোরিকশা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।