লিফট ছাড়াই পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক|২০:২১, মার্চ ১০ ২০২৬ মিনিট
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে পিরোজপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চারটি ফ্লোর চালুর সিদ্ধান্ত নিয়েছি। লিফট আসতে সময় লাগছে। আগামী আগস্ট মাসে আসার সম্ভাবনা রয়েছে। আমরা লিফট আসার অপেক্ষা না করে চারটি ফ্লোর স্বাস্থ্যসেবার জন্য চালু করে দিতে চাচ্ছি। সে ধরনের কর্মপরিকল্পনা চলছে। সর্বোচ্চ ১৫ মে এর মধ্যে এটি চালু হবে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চিকিৎসক স্বল্পতা বাংলাদেশের প্রতিটি হাসপাতালে রয়েছে তারপরও আমরা আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন বিবেচনায় চিকিৎসক নিয়োগ এবং যেসব যন্ত্রপাতিতে সমস্যা রয়েছে, তা স্থানান্তর করা হবে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আগের থেকে একটি ভালো সেবা নিশ্চিত হবে।
এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্যকে নিয়ে সভা করেন তিনি।