কর্মস্থলে অনুপস্থিত বরিশাল জেনারেল হাসপাতালের ২ চিকিৎসককে তলব
নিজেস্ব প্রতিবেদক|২১:৫৮, মার্চ ০৮ ২০২৬ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেনারেল হাসপাতালের সহকারি অধ্যাপক (ইনসিটু) ডা. সালাহ-আল-দীন-বিন নাসির এবং জুনিয়র কনসালটেন্ট (অর্থোসার্জারী) ডা. মো. মাহমুদুল্লাহকে সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার জন্য কৈফিয়ত তলব করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল সই করা এক অফিস আদেশে এই কৈফিয়ৎ তলব করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৫ তারা অফিস টাইমে ডিউটিতে ছিলেন না বলে জানা যায়। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ ওই দুই চিকিৎসককে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা পরবর্তী ২ কর্ম দিবসের মধ্যে জানানোর নির্দেশ দেন ও কৈফিয়ত তলব করা হয়।