সার্জেন্ট নিয়োগ দেবে পুলিশ, আবেদন করবেন যেভাবে

দেশ জনপদ ডেস্ক | ২২:২৬, মার্চ ০৭ ২০২৬ মিনিট

‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  বাংলাদেশ পুলিশ।  রোববার (৮ মার্চ) সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। যা চলবে ২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ; পদের নাম: সার্জেন্ট; পদসংখ্যা: নির্ধারিত নয়; চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী); বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০); অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন; প্রার্থীর বয়স: সাধারণ প্রার্থীদের ১৯ থেকে ২৭ বছর (২ এপ্রিল ২০২৬ তারিখে)। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য; প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; শিক্ষাগত যোগ্যতা— অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে; মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে; *কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে; বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে; শারীরিক যোগ্যতা— উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার) হতে হবে; বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে; উচ্চতা (নারী): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) হতে হবে; আবেদন যেভাবে— আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন; আবেদনের শেষ তারিখ: আগামী ২ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;