বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪৭, মার্চ ০৬ ২০২৬ মিনিট

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী ইসলামিক মিশন এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে টেকেরহাট পরিবহন নামে একটি বাস যাচ্ছিল। এসম সময় বিপরীত দিক থেকে বরিশালের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের সাথে গৌরনদীর কসবা এলাকায় দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত এবং ৩ জন আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। এদিকে দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।