বাউফল সরকারি হাসপাতালে দালাল তাড়াতে বিজ্ঞপ্তি জারি

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪৬, মার্চ ০৫ ২০২৬ মিনিট

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে দালাল তাড়ানোর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে হাসপাতাল কতৃপক্ষ। স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক ব্যবসায়ী, অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং অটোরিকশাচালকদের উদ্দেশ্য করে বুধবার ওই বিজ্ঞপ্তি জারি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের স্টাফ ও কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থান করায় দালালের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। এতে হাপাতালে আসা রোগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান না করার জন্য নির্দেশ প্রদান করা হইল। এই আদেশের ব্যতয় হইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। হাসপাতাল সূত্রে জানাযায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্যের কারণে সাধারণ রোগীরা চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে প্রসূতি মায়েরা স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক ব্যবসায়ীদের কাছে জিম্মি। দালাল সিন্ডিকেটের কারণে সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একটি চক্র হাসপাতালের জরুরী প্রসূতি সেবা (ইওসি) বিভাগ বন্ধ রেখে ক্লিনিকে সিজার বাণিজ্য করছেন। অধিকাংশ ক্ষেত্রে রোগীর নরমাল ডেলিভারির পজিশন থাকলেও দালালের খপ্পরে পড়ে বাণিজ্যিক ক্লিনিকে নিয়ে সিজার অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হচ্ছে। দালালদের কবল থেকে রক্ষা পেতে এবং সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অবশেষে উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওই বিজ্ঞপ্তি জারি করেন। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, এই নির্দেশের পরও হাসপাতাল চত্বরে কোন দালাল অবস্থান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।