পিরোজপুরের ইন্দুরকানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুল আজিজ হাওলাদার ওরফে আজিজ মিনিস্টারকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন। আজিজ ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে থাকলেও পুরো উপজেলাব্যাপী তার প্রভাব ছিল।
ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আ. আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।