বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

নিজেস্ব প্রতিবেদক | ২০:৫০, ফেব্রুয়ারি ২৫ ২০২৬ মিনিট

বরিশালের বানারীপাড়ায় কৃতকর্মের জন্য দুঃসংবাদ পেলেন দুই বিএনপি নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থী নানা আচরণের কারনে উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে বহিস্কার ও সহসভাপতি শাহাদাত হোসেন মেননের পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে মেহেদী হাসান মিরাজকে  প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পদ থেকে বহিস্কার ও শাহাদাত হোসেন মেননের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়। এছাড়াও বহিস্কারাদেশ পত্রে বহিস্কৃত মিরাজের কোন অপকর্মের দায়ভার বিএনপি নেবে না এবং দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখতে  নির্দেশ দেওয়া হয়। এদিকে দুই বিএনপি নেতার বহিস্কার ও স্থগিতাদেশের এ পৃথক দুটি পত্র বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।