উজিরপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

নিজেস্ব প্রতিবেদক | ২১:৫৫, ফেব্রুয়ারি ২০ ২০২৬ মিনিট

দীর্ঘ প্রায় ১৮ মাস পর বরিশালের উজিরপুর উপজেলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানিয়েছেন, কে বা কারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে চলে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা নেতাকর্মীরা তাদের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে চলে যায়। পরবর্তীতে বিকেল থেকে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে।