নিজেস্ব প্রতিবেদক|২০:০৮, ফেব্রুয়ারি ২০ ২০২৬ মিনিট
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল কোতয়ালি থানা শাখার উদ্যোগে দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমাবাদ নগরীর একটি কনভেনশন হলে আলোচনা সভা শেষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগররের সভাপতি মাস্টার মিজানুর রহমান।
সভাপতি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতয়ালি থানা সভাপতি মাহমুদুল হাসান কামাল। এছাড়া কোতয়ালি থানা শাখার সেক্রেটারি সেলিম হাওলাদার, সহ সভাপতি আবু জাফর, শিক্ষাবিদ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দীন বাবর বলেন, সাহাবাদের অনুসারী মানুষ গড়ার প্রয়াস চালাচ্ছে জামায়াতে ইসলামী। ন্যায় ইনসাফের সমাজ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সমর্থন প্রয়োজন। সেজন্য আমাদেরকে আল্লাহর রাসুলের (স:) আদর্শে জীবন পরিচালনায় অভ্যস্থ হতে হবে।